• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পানছড়িতে স্ত্রীকে পেটানোর অভিযোগে স্বামীর ৬মাসের কারাদন্ড

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2015   Tuesday

পানছড়ি উপজেলায় স্ত্রীকে  পেটানোর অভিযোগে মদ্যপ স্বামীকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশের একটি দল মোঃ রফিককে মদ্যপ অবস্থায় আইয়ুব নগর এলাকা থেকে আটক করে । সাজাপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম(৪০) উপজেলার ৩নং পানছড়ি ইউপির আইয়ুব নগর গ্রামের মৃতঃ আব্দুর রশিদের ছেলে। 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পানছড়ি থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল মোঃ রফিকুলকে মাতাল অবস্থায় আইয়ুব নগর এলাকা থেকে আটক করা হয় । নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন সিদ্দিক ভ্রাম্যমান আদালতের ১৯৯০সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯(১০) ধারায় প্রকাশ্যে মদ পান করে নিজ স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অপরাধে ৬মাস জেল ও ৫হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ৪৫দিন সাজা দেন।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন সিদ্দিক জানান, সামাজিক অবক্ষয় রোধে পানছড়িতে মদ ও জুয়া বন্ধে এই ধরনের অপকর্ম ব্যক্তিদের ধরার অভিযান সব সময় অব্যাহত থাকবে ।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রফিক মদ্যপ অবস্থায় মাতলামিতে তার স্ত্রীকে পিটিয়ে জখম করে । তার স্ত্রীকে আহত অবস্থায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ের প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে। স্ত্রী অভিযোগ ভিত্তিতে মদ্যপ আসামীকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ