• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নব গঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2015   Friday

শুক্রবার চট্টগ্রাম পার্বত্য বাঙ্গালী  ছাত্র পরিষদ’র নব গঠিত কেন্দ্রীয় কমিটি’র অভিষেক, শপথ গ্রহণ ও সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ   কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে  আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শাব্বির আহম্মদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী ।

প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এড. এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বক্কর ছিদ্দিক, সংগঠনের উপদেষ্টা শেখ আহম্মদ রাজু, মো. কামাল হোসেন, আব্দুল হামিদ রানা, আতিকুর রহমান, মো. দেলোয়ার হোসেন, পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা আহ্বায়ক বেগম নুর জাহান, চট্টগ্রাম মহানগরী আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে তৌহিদুল ইসলাম, ইব্রাহীম মুনির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান খান। 

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে নব গঠিত কেন্দ্রীয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।

বক্তারা পাবর্ত্য চট্টগ্রামে আলাদা জুম্মল্যান্ড রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বলেন, এ ষড়যন্ত্রের অংশ হিসেবে পাবর্ত্য চট্টগ্রামের ইউএনডিপি- সিএইচটি কমিশনসহ বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করার ষড়যন্ত্র চলছে। বক্তারা  পার্বত্য চট্টগ্রাম বাঙালিদেরকে সকল ক্ষেত্রে তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়া এবং উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করার দাবির  পাশাপাশি শিক্ষা, চাকুরী, ব্যবসা সহ সকল ক্ষেত্রে সম অধিকার নিশ্চিত করা এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে অস্ত্র, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণ বাণিজ্য বন্ধের জোর দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া তার বক্তব্যে বলেন- পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বাতিল করা এখন সময়ের দাবি কারণ পার্বত্য শান্তি চুক্তি সম্পূর্ণ সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং এ শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালীদেরকে  তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ