• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্ধোধন
পার্বত্য সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে-পার্বত্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দু’যুগের সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছে। পার্বত্য চট্টগ্রামের যে সব সমস্যা রয়েছে সেগুলো ধীরে ধীরে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলে বন ও পরিবেশ সংরক্ষণের জন্য আগামী অর্থ বছর থেকে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় বৃক্ষরোপন ও বনায়নের জন্য বাজেটে আলাদা বরাদ্দ দেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।

বুধবার রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন।

রাঙামাটি পৌর সভা চত্বরে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সার্কেলের বনসংরক্ষক মোঃসামসুল আজম,রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক একেএম হারুন-অর-রশিদ, রাঙামাটি পৌরসভা মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা,মো.তহিদুল ইসলাম। এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গাছের চারা লাগিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন অভিযান-২০১৫ উদ্বোধন করেন অতিথিরা। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে বিভিন্ন গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হবে। পরে পৌর চত্বর থেকে জেলা প্রশাসক প্রাঙ্গন পর্ষন্ত একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য এলাকাকে ফুলে-ফলে ভরা রাখতে বৃক্ষরোপন অভিযান সফল করতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, বৃক্ষের জন্য নয়- আমাদের নিজেদের প্রয়োজনে গাছ লাগাতে হবে।

তিনি বন বিভাগসহ দায়িত্বশীল কর্তৃপক্ষকে বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানিয়ে বন সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপন ও সামাজিক বনায়নে জনগণকে সম্পৃক্ত করার অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ