• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে এমজেএফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানুষের জন্য ফাউন্ডেশনের(এমজেএফ) একটি প্রতিনিধি দল। 

পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতের সময় মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. শামীম ইমাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নিখিল চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য যথাক্রমে জেবুন্নেসা রহিম ও সান্তনা চাকমা, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীণহিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর লাল চুয়াক লিয়ানা পাংখোয়া ও এইচএসডিও’র চেয়ারপারর্সন মোঃ ফারুক উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ডঃ শামীম ইমাম তাদের ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট দেশের ১২২টি সংস্থার কার্যক্রমের উপর একটি প্রতিবেদন চেয়ারম্যানের হাতে প্রদান করেন। এসময় তিনি চেয়ারমানকে জানান,২০০৫ সাল থেকে এ জেলায় তারা গ্রীণহিল, টংগ্যা ও বিভিন্ন সংস্থার সাথে শিক্ষা ও এখানকার বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এছাড়া মোনঘর শিশু সদনে কম্পিউটার ও তাঁত বুননের উপর প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান,মানুষের জন্য ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিদ্যালয়ের এসএমসি কমিটিকে অর্থ প্রদানের মাধ্যমে আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা প্রদানের পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হয়ে থাকে। পার্বত্য অঞ্চলের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি আগামীতে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার পাশাপাশি জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি অনেক এনজিও কাজ করছে। মানুষের জন্য ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান। তিনি এ জেলার উন্নয়নে যে সকল প্রতিষ্ঠান, সংস্থা ও প্রতিনিধিরা কাজ করছে তাদের নিয়ে আগামীতে একটি সভার মাধ্যমে পরবর্তী উদ্যোগ গ্রহণের কথা জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ