• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

আব্দুল মতিন হত্যার প্রতিবাদে
রোববার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়ি- চট্টগ্রাম রুটে সকাল সন্ধ্যা অবরোধ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2015   Saturday
no

no

রোববার খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে সকাল-সন্ধ্যা অবরোধ  ডেকেছে বাঙালী ছাত্র পরিষদ। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আব্দুল মতিনকে  হত্যার প্রতিবাদে এ অবরোধের ডাক  দেয়।

শনিবার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গত ৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গভীর রাতে আব্দুল মতিন(৬০)- কে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে। হত্যার ঘটনাটি দীর্ঘদিন পার হলেও চিহ্নিত সন্ত্রাসীরা প্রশাসনের নাকের ডগায় অহরহ ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ২৯ সেপ্টেম্বর মানিকছড়ি উপজেলায় মানব বন্ধনের মাধ্যমে আসামীদেরকে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ৯৬ ঘন্টার আল্টিমেটাম  দেন।  কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে  করতে পারেনি। তাই মতিন হত্যাকান্ডে জড়িত সকল আসামীকে গ্রেফতার এবং বিচারের দাবীতে রোববার খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে সকাল সন্ধ্যা অবরোধ ঘোষনা করা হয়েছে।  তবে অবরোধের সময় এ্যাম্বলেন্স বা ফায়ার সার্ভিস অবরোধের আওতামুক্ত থাকবে।

খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি এক বিবৃতিতে বলেন, প্রতিনিয়ত সন্ত্রাসীরা খুন, চাঁদাবাজী, অপহরণসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শাহাজল ইসলাম সজল এক বিবৃতিতে এ আন্দোলনে কোন প্রকার বাধা, হুমকি, এমনকি কোন নেতাকর্মীকে হয়রানী বা গ্রেপ্তার করা হলে পরবর্তী দিন থেকে অঘোষিত অবরোধ  করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ