• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

শেখ হাসিনার সরকার পার্বত্য শান্তি চুক্তির প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে-সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2015   Saturday

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির প্রতিটি প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনার সরকার অক্ষরে অক্ষরে পালন করবে এবং শান্তি চুক্তির যেসব শর্ত রয়েছে সেগুলো বর্তমান সরকারের বাকী মেয়াদেই বাস্তবায়ন করা হবে।

চেঙ্গী নদীর উপর নানিয়ারচর সেতু নিমার্ণের ঘোষনা দিয়ে তিনি আরও বলেন, নানিয়ারচরবাসীর দীর্ঘ দিনের দাবী চেঙ্গীর উপর নানিয়ারচর সেতু নির্মানের। নানিয়ারচর সেতু না হওয়ার কারণে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে। তাই এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়নে ও রাঙামাটি-নানিয়ারচর-লংগদু-বাঘাইছড়ির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের লক্ষে আগামী বছর ফের্রুয়ারী মাস থেকে নানিয়ারচর সেতুর কাজ শুরু করা হবে এবং ২০১৮ সালের জুন মাসের মধ্যে এর কাজ শেষ হবে। ৪শ৩৫ মিটার দৈর্ঘ্যর এ নানিয়ারচর সেতু নির্মানে বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোর দায়িত্ব পালন করবেন।

শনিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেঙ্গী নদীর উপর সেতু নির্মানের লক্ষে সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয় আওয়ামীলীগের আয়োজিত সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন।

সভায় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ ও জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু এবং রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, নানিয়াররচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশ প্রমুখ।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারে নানিয়ারচর সেনা জোনে  পৌছালে সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সেনা জোন থেকে স্পিড বোটের মাধ্যমে নানিয়ারচর  সেতু নির্মাণ স্থলে পৌছানোর পর তাকে গার্ড অনার প্রদান করা হয়। সভা শেষে সেতুমন্ত্রী চেঙ্গী নদীর উপর সেতু নির্মানের স্থান পরিদর্শন করেন। পরে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্য নানিয়ারচর ত্যাগ করেন।

উল্লেখ্য,এ নানিয়ারচর সেতুর নির্মানের প্রস্তাবিত সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮কোটি টাকা। এ সেতু নির্মিত হলে রাঙামাটি-নানিয়ারচর-লংগদু-বাঘাইছড়ি সড়কের সরাসরি যানবাহন চলাচল ও যাতায়াত ব্যবস্থা সহজতর হবে।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ