• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

উদীচীর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাঙকন প্রতিযোগিতা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2015   Friday

বৃহস্পতিবার রাঙামাটিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রাঙামাটি চারুকলা একাডেমী মিলনায়তনে জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় অতিথি ছিলেন,  রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি  পৌর কমিশনার কালায়ন চাকমা, রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা ও জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার।

বক্তব্যে রাখেন বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বিজয় ধর,প্রিনা চাকমা, বিজয় কর,সেলিম ভুঁইয়া। শুচ্ছো বক্তব্যে দেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সাগর পাাল। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিরা। পরে উদীচী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বক্তারা মুক্তির  ব্রত নিয়ে হতাশা নৈরাজ্য আর পরাধীনতার বিরুদ্ধে যখন জেগে উঠেছে শৃংঙ্খলিত মানুষ, সেই আন্দোলন মুখরিত ঊনসত্তুরের গণ-অভ্যুথ্যানের প্রাক-পর্বে শ্বাসরুদ্ধকর  সাংস্কৃতিক পরিমন্ডলে প্রতিবাদী কন্ঠ হিসেবে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী সংগ্রামী সত্যেন সেন এর নেতৃত্বে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল উদীচী।

বক্তারা আরও বলেন, একটি ব্যাপক ভিত্তিক সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে সংস্কৃতিতে জাগরন ঘটাতে অঙ্গীকারাবদ্ধ। আর্ন্তজাতিকভাবেও সংস্কৃতির মানবিক জীবনবাদী ধারা সাথে সম্পৃক্তি রচনায় প্রয়াসী। মানবিক বোধসমুহ জাগ্রত ও বিকশিত করে তোলা শিল্পী,শিল্পীগোষ্ঠী বা শিল্পী সম্প্রদায়ের মৌলিক দায়িত্ব হিসেবে বর্তায়। এ দায়িত্ব পালনে অবিচল ও সদা তৎপর থাকতে  অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে।

 

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ