• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আটক আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সোয়েসহ ৪জনকে ফের কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2015   Monday

মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির(এএ) নেতা আটক ডাঃ রেনিন সোয়েসহ ৪জনকে সোমবার রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মহসেনের আদালতে হাজির করা হয়েছে। এতে আদালত তাদের কারাগারের প্রেরনের নির্দেশ দিয়েছেন। একই সাথে বিজ্ঞ আদালত আগামী ১৮ নভেম্বর আটক আসামীদের আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

রাঙামাটির কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম জানান, আরাকান আর্মির নেতা ডাঃ রেনিন সোয়ে, আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইন এবং বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে গতকাল সোমবার রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরের নির্ধারিত তারিখ ধার্য্য ছিল। এতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মহসেনের আদালতে আসামীদের হাজির করা হলে সরকার ও আসামী পক্ষের কোন আবেদন না থাকায় আদালত আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই সাথে আদালত তাদেরকে আগামী ১৮ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, ডা. রেনিন সোয়ে বাড়ী থেকে উদ্ধারকৃত দুটি ঘোড়া সরকারী কোন পশু সম্পদ বিভাগে রেখে লালন-পালনের জন্য বিজ্ঞ আদালতে কাছে আবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকতা ওয়াহিদুল সরকার। তবে যে স্থানে ঘোড়া দুটি লালন-পালনের জন্য আবেদনের কথা বলা হয়েছে তা সরকারী কিনা তা যাচাই-বাচাইয়ের পর পরবর্তীতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাঙামাটির রাজস্থলী উপজেলার মুসলিম পাড়ার একটি নির্মানাধীন মসজিদ থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পলাতক আরাকান আর্মির শীর্ষ নেতা ডা.রেনিন সোয়ে-কে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন,বিদেশী অনুপ্রবেশ ও মুদ্রা আইনে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাস আ নে তাকে মামলায় পাঁচ দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। এর আগে গত ২৮ আগষ্ট যৌথ বাহিনীর সদস্যরা রাজস্থলী উপজেলা নয়া পাড়ার কলেজ রোডস্থ এলাকায় ডা. রেনিন সোয়ের বিলাস বহুল বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২টি ঘোড়া ও অন্যান্য সরঞ্জামাদিসহ আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে আটক করে। এর দুদিন পর গত ৩০ আগষ্ট বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে আটক করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ