• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিসিএস কর্মকর্তাদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বিভিন্ন  বিভাগের ১৪জন বিসিএস কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এসময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সবির কুমার চাকমা ও রেমলিয়ানা পাংখোয়া বক্তব্য রাখেন।

 

সভায় পরিষদ গঠন, ভূমিকা, কার্যাবলী’সহ পরিষদের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। 

 

সভায় পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব ব্যাপক। পর্যটন আজ বিশ্বের বৃহত্তম ব্যবসা। তাই এই জেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে পরিষদ হতে নানামুখী পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং তা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। পর্যটন শিল্পের উন্নয়ন ঘটলে এ জেলার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে এবং সম্পদের গতিশীলতা বাড়বে।

 

চেয়ারম্যান  আরও বলেন, বত ১৯৯৭সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ চুক্তির অনেকগুলো ধারা বাস্তবায়িত হয়েছে এবং বাকী ধারাগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে এ সরকার। পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ গঠন হয়েছে।  এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং সে অনুযায়ী পার্বত্য জেলা পরিষদগুলো জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

 

 তিনি বলেন, এ জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে বর্তমান সরকার এখানে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। তিনি সরকারের উন্নয়নমূলক কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ