• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় সীমের বাম্পার ফলনঃ বাজারে ভালো দামও পাচ্ছে চাষীরা

Published: 10 Jan 2016   Sunday

বান্দরবানের লামায় বিস্তৃর্ণ জমিতে যেখানে শুধু তামাক ছাড়া অন্য কিছু চোখে পড়তনা সেখানে আজ নানান শীতকালীন সবজি চাষ চোখে পড়ছে। তার মধ্যে রয়েছে সীম, বাধাকপি, ফুলকপি, মরিচ, মূলা, বেগুন, টমেটো, ক্ষিরা, আলু, শালগম, মিষ্টিকুমড়া, বাদাম, কলই, সরিষা, ঝিংগা, সিসিংগা সহ নানান জাতের শাক সবজি।

 

লামা পৌর শহরসহ সবকয়টি ইউনিয়নে সর্বত্র চোখে পড়ছে শত শত একর জমিতে সীম চাষের ক্ষেত। বাংলা ভাদ্র মাস থেকে সীম চাষের জন্য জমি প্রস্তুত করে চাষীরা। কার্তিক মাসে সীম গাছ মাচা বেয়ে উঠে যায়। কার্তিকের শেষ ও অগ্রহায়ন মাসের শুরুতে সীম গাছে ফুল দেখা যায়।

 

শীতের শুরুতে এসময় সীম গাছের বেগুনী ফুলে চারদিক ভিন্ন একটি অপরুপ আর্কষণীয় দৃশ্য ফুটে ওঠে। বেগুনী ফুলে কৃষকের মনে আগুন লাগে। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দৃঢ় থেকে আরো দৃঢ়তম হতে থাকে। ভাগ্য দেবতা এই বুঝি প্রসন্ন হয়ে তার চতুর্দর্শী হাত মেলে দিল।

 

লামা পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম শিলেরতুয়া পাড়ার সীম চাষী মোঃ হায়দার আলী ও তার স্ত্রী মিনুয়ারা বেগম জানায়, এবছর তারা ৩ কানি জায়গায় সীম চাষ করেছে। প্রতি কানি জমিতে সীম চাষে তাদের খরচ হয়েছে ২৫-২৭ হাজার টাকা। প্রতি কেজি সীমের বর্তমান বাজার মূল্য ৩৫-৪০ টাকা। বাজার দাম যদি এখনের মত থাকে তাহলে প্রতি কানি জমিতে ৫০-৬০ হাজার টাকার সীম বিক্রি করা যাবে। ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে ৬জনের সংসার তাদের। সব ছেলে-মেয়েরা লেখাপড়া করে। তাদের সন্তানরা মানুষ হবে এটাই স্বপ্ন দেখছে কৃষক হায়দার আলী।

 

পার্শ্ববর্তী দরদরা ঝিরির আরেক চাষী মোঃ জহির আহমদ শুনাল ইতিমধ্যে প্রতি কানিতে সে ৩০ হাজার টাকা করে সীম বিক্রি করেছে। ২ কানি জমিতে তার সীম চাষ। প্রকৃতিক দুযোর্গ না হলে চৈত্র মাস পর্যন্ত ফলন পাওয়া যাবে। তবে নানান রোগ বালাই প্রতিরোধে কখনও কাছে পায়নি কৃষি অফিসকে বা কোন কৃষি কর্মকর্তাকে। সরকারী সহায়তা পেলে ও বাজার দর নিয়ন্ত্রণ করা গেলে আগামীতে আরো কৃষক তামাক চাষ বাদ দিয়ে সবজি চাষে ঝুঁকবে বলে তারা মত প্রকাশ করে।

 

লামা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুস্তম আলী বলেন, এবছর লামা উপজেলায় ১২৬ হেক্টর জমিতে সীম চাষ আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ইপসা ও দেশী সীম চাষ বেশী আবাদ হয়েছে। তবে অতিমাত্রায় শীতের কারণে সীমের ফুল ঝরে যাওয়ার আশংকা রয়েছে।

 

উল্লেখ্য, সীম একটি অতি পরিচিত লতাজাতীয় বড়গাছের বীজ যা বিভিন্ন জাতের হয়ে থাকে ও এটি ফাবাসিয়া শ্রেণীভুক্ত। সীম মানুষ ও পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। সীম পেকে শুকিয়ে যাবার আগে সীমের বীচি তোলা যায়।

 

তবে তা হয় সতেজ কাঁচা বা রান্না করে খাওয়ার মত। পৃথিবীতে অনেক জাতের সীম আছে। যেমন: হাইব্রিড ইপসা, ভিসিয়া, ভিগনা, সিসার, পিসাম, লাথিরাস, উন্ডিয়ান মটর, টুবারাস মটর, লেন্স, ল্যাবলাব, ফাসিউলুস, গ্লাইসিন, পসোফোকারপুস, কাজানুস, স্টিজোলোবিয়াম, সাইয়াম্পোসিস, কানাভালিয়া, ম্যাক্রোটাইরোমা, লুপিন, ইরাইথ্রিনা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ