• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়ির কাচালং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টি দোকান ও বসত ঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2016   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ৪০টি দোকান ও বসতঘর সম্পুুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় আকষ্মিক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কাচালং বাজারের দক্ষিন পার্শ্বে আমিনুল হকের একটি ফার্ণিচারের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ৪০টি দোকান ও বসতঘর পুড়ে যায়। স্থানীয় বিজিবি, আনসার, পুলিশ এবং স্থানীয়রা প্রায় দুঘন্টার ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাট।


এদিকে, বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বাঘাইছড়িবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে বাঘাইছড়িতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসলেও তা করা হয়নি।

 

কাচালং বাজার কমিটির সাধারন সম্পাদক মো: আলী হাসেন দাবী করেছেন, অগ্নিকান্ডে ৪০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে ৪১টি বাজার ফান্ডের দোকানে মধ্যে ৩৭টি সর্ম্পুন পুড়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫টি দোকান।

 

এছাড়া বাজারের ১১টি পরিবার ভাড়াটিয়া ছিল তারাও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগুনে প্রায় দেড় থেকে পৌনে ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, পুলিশ -বিজিবি, আনসার ও স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে ফায়ার সার্ভিস থাকলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কম হতো।

 

উল্লেখ্য, বিগত এক যুগ পূর্বে কাচালং বাজারে অন্তত আরো ৪ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসব অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীরা এখনো ক্ষয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ