• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

জুরাছড়িতে আবারও বিএনপি`র তিন নেতার পদত্যাগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2016   Monday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার  শাখার সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির তিন নেতা গতকাল সোমবার পদত্যাগ করেছেন। 

 

সোমবার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাপানী বিজয় দেওয়ান,বনযোগীছড়া ইউনিয়ন কমিটির সভাপতি করুনা রঞ্জন চাকমা এবং একই কমিটির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক বিনোদ কুমার চাকমা।তিন নেতার যৌথভাবে স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ পদত্যাগের কথা জানান।

 

প্রেস বার্তায় উল্লেখ করা হয়, বিএনপি’র তিন নেতা পারিবারিক সমস্যার কারণে দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাপানী বিজয় দেওয়ান  জানান, ইতোমধ্যে তার  পদত্যাগপত্র সরাসরি  বিএনপির উপজেলা সভাপতি ও জেলা সভাপতির কাছে ডাকযোগে পাঠিয়েছেন।

 

বনযোগীছড়া ইউনিয়ন কমিটির সভাপতি করুনা রঞ্জন চাকমা ও একই কমিটির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক বিনোদ কুমার চাকমা জানান, তারা উপজেলা বিএনপির সভাপতির কাছে সরাসরি জমা দিয়েছেন।

 

জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি সুরেশ কুমার চাকমা তিন নেতার পদত্যাগপত্র  পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাদলত্যাগের কারণ  তার কাছে বোধগম্য নয়। যদিওবা তারা পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করছেন।

 

উল্লেখ্য, সম্প্রতি জুরাছড়ি উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক ক্যানন চাকমাসহ তিন নেতা-কর্মী পদত্যাগ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ