• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, পরিষদের কর্মকর্তা ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী মোহন চাকমা জানান, ষ্ট্রবেরী চাষের পাইলট প্রকল্পের ভিত্তিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বোরো মৌসুম শুরু হয়েছে। তিনি আরও জানান, সময় মতো কাপ্তাই হ্রদের পানির উচ্চতা না কমায় জলে ভাসা জমিতে চাষাবাদে সমস্যা সৃষ্টি হচ্ছে। হ্রদে এলাকাধীন বিভিন্ন উপজেলার চাষীরা এ বিষয়ে জানতে কৃষি অফিসে যোগাযোগ শুরু করেছে। তিনি হ্রদের পানি গ্রহণযোগ্য পর্যায়ে কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন।

 

পর্যটন হলিডে কমপ্লেক্্র এর ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা বলেন, ২০১৬ সাল পর্যটন বর্ষ হিসেবে ঘাষিত হওয়ায় বিদেশী পর্যটকদের জন্য শতকরা ৩০ ভাগ এবং অভ্যান্তরীণ পর্যটকদের জন্য শতকরা ২০ ভাগ রেয়াত ঘোষণা করা হয়েছে। এছাড়া পর্যটকদের বিনোদনের জন্য পর্যটন হলিডে কমপ্লেক্স এলাকায় টয় ট্রেন স্থাপনের জন্য পরিষদের কাছে অনুরোধ জানান তিনি।

 

স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি জানান, রাঙামাটি জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের ২৩টি মেরামতের কাজ চলছে। এছাড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয় নির্মাণের কাজ এগিয়ে  চলেছে।

 

পিগ ফার্মের প্রতিনিধি জানান, জেলার শুকরচাষ উন্নয়ন এবং সম্প্রসারণের নিমিত্ত প্রস্তাবাধীন ২৫ কোটি টাকার প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পরীক্ষাধীন অবস্থায় আছে। প্রকল্পটি অনুমোদিত হলে এ জেলায় শুকর চাষ উন্নয়নে প্রভূত উন্নতি সাধিত হবে।

 

শিল্পকলা একাডেমির প্রতিনিধি জানান, ২১ শে ফেব্রুয়ারী শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রাঙ্গামাটি জেলায় বিভিন্ন্ ক্ষেত্রে অবদানের জন্য ৫জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হবে।

 

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়রম্যান  বৃষকেতু চাকমা সকল বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু হস্তান্তরিত বিভাগ তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। দায়িত্ব পালনে সমন্বয়হীনতা পরিলক্ষিত হচ্ছে। প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে সরকারি কর্মকর্তারা জনস্বার্থে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ।

 

তিনি আরো বলেন, সবাই সরকারি আইন, বিধি মেনে চললে সমন্বয়ের সমস্যা হওয়ার কথা নয়। বর্তমান পরিষদ কারো উপর কর্তৃত্ব করার জন্য দায়িত্ব নেয়নি। জনগণের কল্যাণে কাজ করার জন্যে দায়িত্ব নিয়েছে। পরিষদ স্থানীয়ভাবে সকল সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে কাজ করে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ