• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে মাঠ দিবস উপলক্ষে আলোচনাসভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2016   Sunday

রোববার রাঙামাটির শুকুরছড়ি ব্লকের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে এলাকায় মাঠ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলায় স্ট্রবেরি চাষ সম্প্রসারণ পাইলট প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগ ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবন কুমার চাকমা, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) তপন কুমার পাল, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার প্রসেনজিৎ মিস্ত্রী, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন শুকুর ছড়ি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও মুকুল কান্তি দেওয়ান ও কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মোঃ জসিম উদ্দীন। পরে অতিথিরা শুকুরছড়ি ব্লকের স্ট্রবেরি চাষের বিভিন্ন প্লট ঘুরে দেখেন। অনুষ্ঠানে জেলার প্রায় ১শত ৫০জন কৃষক কৃষানী ও প্রশিক্ষানাথী উপস্থিত ছিলেন।

 

আলোচনাসভায় বক্তরা বলেন, পাহাড়ে দেশী ফলের পাশাপাশি বিদেশী ফলেরও উৎপাদন ভালো হচ্ছে এবং এসব ফলের চাহিদাও বেশী। তাই কৃষি অধিদপ্তর হতে কৃষকদের দেশী ফলের ন্যয় বিদেশী ফলও চাষ করতে আগ্রহী করাতে হবে।

 

বক্তরা  আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকার কৃষির উন্নয়নে কৃষি লোন, স্বল্প মূল্যে সার প্রদান, বিনামূল্যে চারা বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। সরকারের এসব সুবিধাগুলোকে কাজে লাগিয়ে কৃষকদের স্বাবলম্বী হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ