• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

টংকাবতিতে বন্য হাতির ভয়ে এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছেন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2016   Tuesday

বান্দরবানের টংকাবতি ইউনিয়ানে বন্য হাতির অব্যাহত আক্রমনে ঘটনায় জনমনে আতংক বিরাজ করায় নির্ঘুম রাত কাটাচ্ছে শত শত গ্রামবাসী।

 

এদিকে, ঘটনার পর বান্দরবান সদর থানা পুলিশ কমিউনিটি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় গ্রামবাসীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তারা গ্রামবাসীদের সতর্কভাবে চলাফেরার করা জন্য পরামর্শ প্রদান করেন। 

 

টংকাবতি ইউনিয়ানের নব নির্বাচিত চেয়ারম্যান প্রুকান ম্রো জানান রোববার গভীর রাতে বন্য হাতির একটি পাল লোকালয়ে হানা দিয়ে এলাকার জনগনের জানমালের ব্যাপক ক্ষতী করতে থাকলে স্থানীয় জনগন তাদের নিজস্ব প্রযুক্তিদিয়ে হাতির পালকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় ছুটাছুটির এক পর্যায়ে দক্ষিন হাঙ্গরের শফিকুর রহমান পাড়ার নুরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম(৪০) হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। এ সময় বন্যহাতির পাল এলাকায় ব্যাপক বাড়ীঘর ভাংচুর ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। প্রতিরাতে হাতির ভয়ে এলাকার শত শত গ্রামবাসী তাদের বাড়ীঘর ছেড়ে অন্যত্র নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছে।


স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে দক্ষিন হাঙ্গর,কদুখোলা,কাইচতলী সহ বান্দরবান সদরে বন্যহাতির আক্রমনে বহু জানমালের ক্ষতি করছে। এ ব্যাপারে গ্রামবাসীরা বন বিভাগসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ