• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

চার দিন ধরে রাঙামাটির এক গৃহবধূ’র সন্ধান মিলছে না

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2016   Tuesday
ছবি-জোহরা বেগম

ছবি-জোহরা বেগম

চার দিন ধরে রাঙামাটি শহরের তবলছড়ির পোষ্ট অফিস কলোনীর বাসিন্দা গৃহবধূ জোহরা বেগমের সন্ধান মিলছে না। তার সন্ধান না পাওয়ায় মুষড়ে পড়েছে পুরো পরিবার।  এ ব্যাপার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সাড়ে ১১টার দিকে পূর্ব পরিচিত এক নারীকে বিশ্বাস করেই বাসা থেকে বের হন তিনি।  নিখোঁজ জোহরা বেগম আহমদ সাঈদ-এর সহধর্মিনী।


পারিবারিক সূত্রে জানা যায়, গেল শনিবার সকাল সাড়ে ১১টায় পরিচিত এক আত্মীয়ার বাসায় যাওয়ার কথা বলেই বের হয়েছিলেন ৪৮ বৎসর বছর বয়সী জোহরা বেগম। তার সাথে থাকা অজ্ঞাত এক নারীকে চিনতে পারেননি পরিবারের সদস্যরাও। জোহরা বেগমের সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে ঘটনার পর থেকেই। এই ব্যাপারে কোতয়ালি থানায় একটি এ ব্যাপার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন জোহরা বেগমের পুত্র জেলা ছাত্রদল নেতা মো: হেলাল উদ্দিন। বুধবার সকালে জোহরা বেগমকে উদ্ধারের দাবী এলাকাবাসী মানববন্ধন করবে। 

 

এদিকে জোহরা বেগমের সন্থধান না পাওয়ায় মুষড়ে পড়েছে পুরো পরিবার। বাসা থেকে বের হওয়ার সময় জোহরা বেগমের গাঁয়ে কালো বোরখা এবং সাদা ওড়ান ছিল। হাতে ছিল কালো ভ্যানিটি ব্যাগ।

 

কোন সহৃদয় ব্যক্তি এলাকার মানুষের কাছে সজ্জন,সদালাপি এবং নিপাট ভদ্রমহিলা হিসেবে পরিচিত জোহরা বেগমের সন্ধান পেলে ০১৮১৮৪৩০৪৬০ নাম্বারে ফোন করে জানানোর জন্য নিখোঁজের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল রশিদ জানান, কোতয়ালী থানা পুলিশেরপক্ষ থেকে দেশের সবখানে বেতার বার্তা পাঠানো হয়েছে। ঢাকা থেকে মোবাইল কল লিস্টও আনা হয়েছে। এতে শনিবার সকবল ১১.৩৭ মিনিটের পর থেকে আর কোন কল হিস্টরি দেখাচ্ছে না এবং নাম্বারটি বন্ধ রয়েছে। তারপরও তাকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ