• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন, পাশের হার ৮৪শতাংশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2016   Wednesday

এসএসসি পরীক্ষায় এবার রাঙামাটি জেলায় ৭৪ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ জেলায় পাশের শতকরা হার ৮৪ শতাংশ। রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১৬ জন জিপিএ- ৫ -এর শীর্ষে তালিকায় থাকলেও কাপ্তাই নেভী উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাশ করে জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে। তবে গত বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে। 

 

জানা গেছে , এ বছর এস.এস.সি পরীক্ষায় জেলার মোট ৬৬ টি বিদ্যালয় থেকে ৬ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী পরিক্ষার্থী অংশ নেয়। এর মধে পাস করেছে মানবিক বিভাগে ৩ হাজার ৯৪ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫০৭জন, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৬৯০ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪৭২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৪৫৯ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১০৫জন।


এ বছর এ জেলায় ৭৪ জন পরীক্ষার্থী জিপিএি-৫ পেয়েছে। বিদালয়ের মধ্যে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, কাপ্তাই নৌ বাহিনী উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ১২জন, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ৯জন, কর্নফুলী পেপার মিলস স্কুল এন্ড কলেজ থেকে ৭জন, কাপ্তাই বিদ্যৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে ৬জন, নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ১জন, লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১জন, মোনঘর উচ্চ বিদ্যালয় থেকে ১জন, রাজস্থলী তাইদংপাড়া সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১জন ও শহীদ শামসুদ্দীন উচ্চ বিদ্যালয় থেকে ১জন জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছে।

 

এদিকে, এ জেলায় গত বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৯৯ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ১১৩জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ