• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2016   Thursday

বুধবার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের খাগড়াছড়ির জেলা ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকমান হোসেন, সাধারন সম্পাদক এসএম মাসুম রানা এবং সাংগঠনিক সম্পাদ হিসেবে মোস্তফা কামালকে নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। 


পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ২৬ মার্চ ঢাকায় অনুষ্ঠিত পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় উপদেষ্ঠা কমিটির এক যৌথ সভায় খাগড়াছড়ি জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করে লোকমান হোসেনকে সভাপতি, এস এম মাসুম রানাকে সাধারণ সম্পাদক এবং মোঃ মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করে খাগড়াছড়ি জেলার আংশিক কমিটি ঘোষনা করা হয়।

 

এছাড়া ওই সভায় খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি মোঃ সাহাজল ইসলাম সজলকে সাময়িক বহিস্কার করা হয়। সভায় ঘোষিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে একটি পূর্নাঙ্গ জেলা কমিটি গঠণ করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ায় এবং অনুমোদন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

 

কিন্তু ঘোষিত আংশিক কমিটির নেতৃবৃন্দের সম্মতিতে কোন কমিটি দিতে না পারায় সভাপতির নেতৃত্বে একটি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে অপর একটি করে মোট ২টি কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়া হয়। ফলে গেল ২৭ মে চট্টগ্রামে কেন্দ্রীয় কমিটির মিটিং এ উভয় পক্ষকে ডাকা হলে সেখানে সভাপতি লোকমান হোসেনের গ্রুপ অনুপস্থিত ঝিলেন।


প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক সভাপতি সাহাজল ইসলাম সজল আবেদনের কারণে তাকে কোন প্রকার নোটিশ না দিয়ে বহিস্কার করা হয়। তবে তিনি ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। এতে আবেদন বিবেচনা করে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়।

 

উভয় পক্ষের জমা দেওয়া কমিটি থেকে সমন্বয় করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষনার সিদ্ধন্তের প্রেক্ষিতে বুধবার খাগড়াছড়ি জেলায় সংগঠনের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ