• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ছোটহরিণার ভোট কেন্দ্রের পুননির্বাচনের দাবীতে বরকলে লাগাতার নৌপথ অবরোধ আপাতত স্থগিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2016   Tuesday

৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবীতে বরকল উপজেলায় লাগাতার নৌপথ অবরোধ কর্মসূচি অপাতত স্থগিত করা হয়েছে। 

 

মঙ্গলবার বরকল উপজেলায় আয়োজিত সমাবেশে জনসংহতি সমিতির সমিতির নেতৃবৃন্দ এ অবরোধ কর্মসূচির স্থগিত ঘোষণা দেন।


বরকল উপজেলা মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমা। বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষীধন চাকমা,যুব সমিতির সাংগঠনিক সম্পাদক নিউটন চাকমা হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিনা ও জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমা। এর আগে উপজেলার খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজার এলাকায় এক সমাবেশ করা হয়।


সমাবেশে বক্তারা বলেন, ৪ জুন ইউপি নির্বাচনের বরকলের ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল,ভোট জালিয়াতি,পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে জোর পূর্বক বের করে দেয়া, ভোট দিতে আসা পাহাড়ি নারী পুরুষ ভোটারদের ব্যাপক মারধর, পাহাড়িদের ভোট দিতে না দেয়াসহ নানা অনিয়মের বিরুদ্ধে গত ৭জুন থেকে সাত দিন বরকলে লাগাতার নৌপথ অবরোধ কর্মসুচি চলে।


বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান সহ ছোটহরিণার ভোট কেন্দ্রের জালিয়াতির ফলাফল বাতিল করে নির্বাচন কমিশনের কাছে ওই কেন্দ্রে পুনঃ নির্বাচন দেয়ার জোর দাবী জানান।


উল্লেখ্য,গত ৭ জুন থেকে বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবীতে বরকল উপজেলায় লাগাতার নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষনা পালন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি উপজেলা শাখা ও স্থানীয় জনসাধারন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ