• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2016   Saturday

হত্যা, গুম, খুন ও গণগ্র্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার রাঙামাটিতে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জেলা বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু), জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রবীন্দ্র লাল চাকমা, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম প্রমুখ।

 

উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপ-সচিব (অবঃ) সৈয়দ মোঃ হারুনুর রশিদ, সহ-সভাপতি সুশোভন দেওয়ান আগা, সহ-সভাপতি রবীন্দ্র লাল দে, সহ-সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন খোকন, সি. যুগ্ম সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামনু, যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক আবু বক্কর, যুগ্ম সম্পাদক ও নগর বিএনপি’র সভাপতি এস.এম শফিউল আজম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, মহিলা দল সভানেত্রী মিনারা আরশাদ, মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কাশেম, ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, জাসাসের সদস্য সচিব আবুল হোসেন বালি প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ