• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে ডাকা আগামী ১৯ জুন থেকে তিন দিনের সড়ক ও নৌপথ অবরোধ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2016   Friday

হাইকোর্টে রিট পিটিশন মূলে রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিশনের সুষ্ঠ তদন্তের স্বার্থে রাঙামাটিতে ডাকা আগামী ১৯ জুন থেকে তিন দিনের সড়ক ও নৌপথ অবরোধ প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস)।


শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক নিলোৎপল খীসার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানান।


প্রেস বার্তায় বলা হয়, গত ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রাঙামাটির বরকল উপজেলার ৩নং ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়। এতে হাইকোর্টে রিট পিটিশন মূলে রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিশনের সুষ্ঠ তদন্তের স্বার্থে এবং তদন্ত কমিটি কর্তৃক তদন্তের কাজ সুষ্ঠভাবে পরিচালনা স্বার্থে আগামী ১৯ জুন থেকে তিন দিনের সড়ক ও নৌপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে।


একটি সূত্রে জানা গেছে, ভূষন ছড়া ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত চেয়াম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা ছোট হরিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে গত ১২ জুন হাইকোর্টে রিটপিটিশন করেন।


প্রসঙ্গত উল্লেখ্য,৩নং ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে গত ১৩ ও ১৪ জুন রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ পালনের শেষে জনসংহতি সমিতির নেতৃবৃন্দ ফের আগামী ১৯,২০ ও ২১ জুন সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষনা দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ