• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2016   Tuesday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক রুপেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের স্লুইচ গেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন চাকমা। এর আগে তিন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি বাজার থেকে শুরু হয়ে স্লুইচ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করা হয়।

 

সংক্ষিপ্ত বক্তব্যে তপন চাকমা বলেন, সোমবার দিবাগত রাতে পরিকল্পিতভাবে খাগড়াছড়ি জেলা এএসপি রইস উদ্দিনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একদল পুলিশ পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইউপিডিএফের একনিষ্ট সংগঠক মিঠুন চাকমাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। রাতের আঁধারে এ ধরনের আটকের ঘটনাকে সরকারের ফ্যাসিবাদী আক্রমণের বহিঃপ্রকাশ।

 

তিনি অবিলম্বে অগণতান্ত্রিক “১১ নির্দেশনা” বাতিল এবং মিঠুন চাকমাকে নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ