• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

কাপ্তাইয়ে চাকুরীতে নিয়োগ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্নসাতের অভিযোগ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2016   Sunday

সরকারী চাকুরীতে নিয়োগ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে নিরীহ এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চাকুরী না পাওয়ায় অর্থ ফেরত চাওয়ায় ভুক্তভোগীকে নানাভাবে হয়রানী করার অভিযোগ উঠেছে পিডিবি’র এক কর্মচারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাঙামাটির কাপ্তাইয়ের শিলছড়ি এলাকায়।

 

অভিযোগে জানাগেছে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্থায়ী কর্মচারী (লাইনম্যান-এ) মোঃ ইব্রাহীম খলিল প্রকাশ আলমগীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে “সাহায্যকারী” পদে নিয়োগ পাইয়ে দেয়ার কথা বলে এলাকার শিলছড়িতে বসবাসরত নিরীহ খেটে খাওয়া ব্যক্তি মোঃ মাহবুব আলম, পিতাঃ আবুল হোসেনের কাছ থেকে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নেয় গেল ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে তিন জন স্বাক্ষীর সম্মুখে। যথানিয়মে মাহবুব ওই পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার চাকুরী হয়নি।

 

এ ব্যাপারে উভয় পক্ষের সম্পাদিত চুক্তি অনুযায়ী চাকুরীতে নিয়োগ না হলে সমুদয় অর্থ ফেরত দেয়ার কথা হয়। সে অনুযায়ী কিছু দিন পর অর্থ ফেরত চাইলে কাপ্তাই পিডিবি’র ওই কর্মচারী তাকে (মাহবুব) মারধর করাসহ নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে।


এদিকে, অবশেষে ভুক্তভোগী মাহবুব প্রদেয় অর্থ ফেরত পেতে রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা( সিআর মামলা নং-৫৭/১৬) দায়ের করেন। গেল ২৭ এপ্রিল অভিযুক্ত মোঃ ইব্রাহীম খলিল ওরফে আলমগীরকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। আদালত খেকে জামিনে ছাড়া পেয়ে এসে আলমগীর আরো বেপরোয়া হয়ে উঠে এবং বাদী মাহবুবকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। বর্তমানে বাদী নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন।


প্রসঙ্গত উল্লেখ্য, সরকারী কর্মচারী হলেও ইব্রাহীম খলিলের বিরুদ্ধে সরকারী বনাঞ্চলের গাছ কাটার অভিযোগে বন মামলা, কাপ্তাই প্রজেক্ট এলাকার এক মুক্তিযোদ্ধার সন্তানকে (মোঃ মঞ্জুরুল ইসলাম) মারধর করাসহ নানা অভিযোগ রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ