• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

লক্ষ্মীছড়িতে অটোমেটিক একে-২২ রাইফেল ও গুলিসহ ৪ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2016   Wednesday

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বাইন্যাছড়া সমুড় পাড়া এলাকায়  মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে রাশিয়ার তৈরী একটি অটোমেটিক একে-২২ রাইফেল ও গুলিসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে।

 

জানা যায়, গেল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মুহম্মদ নুরুল আমিন-এর নেতৃত্বে বাইন্যাছড়া সমুড় পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনীর দুইটি দলে ভাগ হয়ে দুইটি বাড়ি ঘেরাও করেন। এরমধ্যে জোন কমান্ডারের নেতৃত্বে একটি বাড়ি ঘেরাও করা হয় সেটি ছিল ইউপিডিএফের গোপণ আস্তানা।

 

এসময় সেনাবাহিনীর  উপস্থিতি টের পেয়ে এক সন্ত্রাসী সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি করতে উদ্যত হলে এক সেনা সদস্য ঝাঁপিয়ে পড়ে অস্ত্র কেড়ে নিয়ে তাকে নিষ্ক্রিয় করতে সক্ষম হন। এসময় অন্য সেনাসদস্যরা এগিয়ে গিয়ে বাকি ৪ সন্ত্রাসীদের আটক করা হয়। আটককৃত হল,সুকুমার চাকমা(৪৫), পিতা- মৃত গন্ধরাজ চাকমা, নির্মল চাকমা(১৮), পিতা- সঙ্গ চাকমা, শিমুল চাকমা (১৭), পিতা শুক্র চাকমা, ও সুমন চাকমা (১৮) আটক করা হয়।

 

আটকৃতদের কাছ  থেকে রাশিয়ার তৈরী একটি অটোমেটিক একে-২২ রাইফেল, ৪ রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, নোট বই,ব্যাগ, নগদ ৯ হাজার ১৩১টাকা, ৪টি সিমসহ দুইটি মোবাইল সেট ও ২টি অন্যনামীয় ভোটার পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়েছে। আটককৃদের সবার বাড়ি সমুড় পাড়া এলাকায়।

 

সূত্র আরো জানায়, আটককৃত সন্ত্রাসীদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী আরো কয়েকটি বাড়িতে অভিযান চালালেও কাউকে আটক করা যায়নি। সেনা অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে ধারনা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ