• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে জেএসএস নেতা গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2016   Monday

পার্বত্য জনসংহতি সমিতির(জেএসএস) বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মারমাকে গ্রেফতার এবং সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে সোমবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

 

সমাবেশে বক্তারা জনসংহতি সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত উছোমং মারমাকে বিনাশর্তে মুক্তি প্রদানের দাবি জানানো হয়। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য প্রশাসন তথা সরকার দায়ী থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে জেএসএস’র জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন জেএসএস’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক চিংহ্লা মং চাক,কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা, উদয়ন ত্রিপুরা,পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারন সম্পাদক জোনাকী চাকমা, অরুন ত্রিপুরা প্রমুখ।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল জেএসএস’র জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে গিয়ে শেষ হয়।

 

উল্লেখ্য, জেসএসএ’র কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়েছে সোমবার দিবাগত রাত ১টার দিকে জেএসএস’র বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মারমাকে বান্দরবান সদরের কালাঘাটাস্থ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। গত ১৩ জুন রাজভিলায় আওয়ামীলীগের সদস্য মংপু মারমার অপহরণ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে জড়িত করে জেএসএস ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় উছোমং মারমাসহ জেএসএস’র ১০ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ নেন।  জামিন পেয়ে রোববার উছোমং মারমা বান্দরবানের বাড়িতে পৌঁছলে আরেকটি নতুন চাঁদাবাজি মামলায় জড়িয়ে তাকে পুলিশ গ্রেফতার করে।

 

ষড়যন্ত্রমূূলক চাঁদাবাজি মামলা দায়ের করার পূর্বেই উছোমং মারমাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে পূর্ব-পরিকল্পনা অনুসারে মিথ্যা ও সাজানো অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ