• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2016   Monday

মন্ত্রী সভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবিতে সোমবার খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা, মানিকছড়ি উপজেলা শাখা, মাটিরাঙ্গা উপজেলা শাখা, পানছড়ি উপজেলা  শাখা, পৌর শাখা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা, টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখা, টিটিসি স্কুল  শাখার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

 

 মানবন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন  পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজল ইসলাম সজল।

 

সংগঠনের জেলা শাখার সিনিয়র  সহ-সভাপতি মোঃ মাঈন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলার সভাপতি এসএম হেলাল। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল,  যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মুক্তার হোসেন, সহ-সভাপতি মঞ্জুর আলম, সহ-সাধারণ সম্পাদক- মোঃ রবিউল হোসেন, সহ-সাংগঠনিক- পারভেজ আলম,  প্রচার সম্পাদক- ও সহ-প্রচার সম্পাদক শাহিন আলম ও ওমর ফারুক, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি- আজম খান অনিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ আলী প্রমুখ।

 

সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা মোঃ মাঈন বলেন, ‘ভূমি কমিশন আইন সংশোধনী ২০১৬’  হল পার্বত্য বাঙ্গালীদের উচ্ছেদের জন্য একটি নিল নকশা। এই আইনের গঠনে  বুঝা যায় যে,  সংখ্যা গরিষ্ঠ সদস্য যাদের কোরামের কথা বলা হয়েছে তারা  সবাই পাহাড়ী ও জেএসএস`র সদস্য।  পার্বত্যাঞ্চলে বাঙ্গালীদের উচ্ছেদের জন্যই এ ভূমি কমিশন আইনে একতরফাভাবে নিজেদের  লোক নিয়োগ দিয়ে  পাহাড়ীদের কমিশন  গঠন করার পায়তারা করা হচ্ছে।

 

তিনি আরো বলেন, এ সংশোধনী আইনের একটি  ধারাও যদি বাস্তবায়ন করার  অপচেষ্টা করা হয় তাহলে পার্বত্যাঞ্চলের সকল বাঙ্গালীদের  সাথে নিয়ে ধারাবাহিকভাবে কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচী দিয়ে দাবী আদায় করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ