• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ভূমি কমিশন আইন বাতিল ও বৈঠকের প্রতিবাদে রাঙামাটিতে বাঙ্গালীদের সড়ক অবরোধ পালিত হচ্ছে
রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের বৈঠক চলছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2016   Sunday

পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিরসন কল্পে গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক রোববার রাঙামাটি সার্কিট হাউজে চলছে। 

 

এদিকে পার্বত্য ভূমি কমিশন আইন বাতিল ও বৈঠকের প্রতিবাদে পার্বত্য গণপরিষদসহ ৫ বাঙালী সংগঠনের ডাকে রাঙামাটিতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে।


রাঙামাটি সার্কিট হাউজে অনুষ্ঠিত রোববার সকাল ১১টা থেকে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক। বৈঠকে কমিশনের ৯ সদস্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশিদ আমিন, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, বোমাং সার্কেল চীফ উ চ প্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতা চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লাসহ কমিশনের ৮ সদস্য বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকের অপর সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী যোগ দেননি।


বৈঠকে পাহাড়ের ভূমি বিরোধ সম্পর্কিত জমা পড়া আবেদন পত্রের যাচাই বাছাই সহ কমিশনের পরবর্তী কর্মপন্থা নিরুপণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে বৈঠক সুত্রে জানা গেছে।


এদিকে, পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবীতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে রোববার রাঙামাটি সকাল থেকে পার্বত্য গণপরিষদসহ ৫ বাঙালী সংগঠনের ডাকে রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শহরে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে। তবে অবরোধ সমর্থনে রাঙামাটি শহরে পিকেটারদের কোথাও দেখা যায়নি। অবরোধের সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, গেল ১ আগস্ট ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। ৬ অক্টোবর জাতীয় সংসদে সংশোধিত বিল আকারে পাস করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ