• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফের ৬ নেতাকর্মীর মুক্তির দাবিতে পানছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2016   Monday

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সমস্বয়ক উজ্জল স্মৃতি চাকমাসহ ৬ নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি থানা শাখা।

 

গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি থানা শাখার দপ্তর সম্পাদক বুদ্ধিরাম ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফের পানছড়ি উপজেলা সংগঠক নিরেট চাকমা, সাবেক ২ নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক মিন্টু চাকমা প্রমূখ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ৪নং লতিবান ইউপি সাবেক চেয়ারম্যান কালাচান চাকমা। এর আগে পানছড়ি উপজেলা পুজগাং বাজারে এক মিছিল বের করা হয়।

 

বক্তারা ইউপিডিএফ কেন্দ্রীয় সদস্য উজ্জল স্মৃতি চাকমাসহ ৬ নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করে বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের দমনমূলক ১১ নির্দেশনা জারি করে ইউপিডিএফ সহ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে ধরপাকড় অব্যাহত রেখেছে।

 

বক্তারা, অবিলম্বে আটককৃত উজ্জল স্মৃতি চাকমা,পিসিপি নেতা বিপুল চাকমাসহ আটককৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ