• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি’র মধ্যে সংঘর্ষে আহত ১০, আটক ৪

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2016   Friday

শুক্রবার খাগড়াছড়িতে শহীদ মিনারে ফুল  দেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আওয়ামীলীগের একাংশ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপি`র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাতসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেখ মোহাম্মদ আবদুল হান্নান জানান, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে স্মৃতিসৌধে ফুল দিয়ে আসার সময় নারিকেল বাগানস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় দলের নেতাকর্মীরা। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

 

উল্লেখ্য, বিগত পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের মূল অংশের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা আর অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম। বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ