• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

১৭ ডিসেম্বর রাঙামাটিতে হানাদার মুক্ত হয়েছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2016   Saturday

১৭ ডিসেম্বর, রাঙামাটি পার্বত্য জেলায় এই দিনে হানাদার মুক্ত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসের একদিন পর এই দিনে পার্বত্য রাঙামাটিতে প্রথম বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। 

 

মুক্তিযোদ্ধা লেঃকর্নেল(অবঃ) মনিষ দেওয়ান জানান, ১৭ ডিসেম্বর সকালে ভারতীয় মিত্র বাহিনীকে সাথে নিয়ে তিনি ও শামসুদ্দিনসহ মুক্তিযোদ্ধারা রাঙামাটি সদরে প্রবেশ করার পর তৎকালীন জেলা প্রশাসন কার্যালয় বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে হাজার হাজার জনতার সম্মুখে প্রথম স্বাধীন পতাকা উত্তোলন করেন।

 

পর দিন ১৮ ডিসেম্বর কোর্ট বিল্ডিং মাঠে বর্তমানে পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে প্রথম জনসভা করেন শেখ ফজলুর মনির, শেখ সেলিম ও ভারতীয় মিত্র বাহিনীর চট্টগ্রাম সেক্টরে দায়িত্বে থাকা মেজর জেনারেল সুজন সিং ওভান।


মুক্তিযোদ্ধা সংসদের রাঙামাটি জেলা ইউনিট কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু জানান, ১৬ ডিসেম্বর সকালের দিকে শামসুদ্দিন ও মনিষ দেওয়ানের নেতৃত্বে মুক্তি বাহিনীরা মানিকছড়ি হয়ে রাঙামাটি সদরে প্রবেশ করেন এবং পুরাতন জেলা প্রশাসন কার্যালয়ের সামনে স্বাধীন পতাকা উত্তোলন করেন।


জানা যায়,১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে পাক বাহিনীর সৈন্যরা সে সময়ের অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, রামগড় ও বান্দরবান দখল করে নেয়। এরপর মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের আওতায় সর্বপ্রথম ৫ মে ২৫ জন সদস্যের পার্বত্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধা দল গঠন করা হয়।

 

এ দলকে পরবর্তীতে কোম্পানী হিসাবে স্বীকৃতি দিয়ে হেমদা রঞ্জন ত্রিপুরাকে কোম্পানী কমান্ডার নিযুক্ত করা হয়। শুরু হয় পাক বাহিনীর সঙ্গে গেরিলা যুদ্ধ। দীর্ঘ নয় মাসের মুক্তি যুদ্ধের একেবারে শেষ সময়ে ১৪ ডিসেম্বর রাঙামাটির বরকলে বিমান বাহিনীর ২টি যুদ্ধ বিমানযোগে পাকবাহিনীর সামরিক অবস্থানের উপর আক্রমন চালায়।

 

১৫ ডিসেম্বর মিত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সদস্যরা বরকল উপজেলার পাক বাহিনীর উপর আক্রমন শুরু করে। যৌথ বাহিনীর রকেট লাঞ্চার ও এলএমজি থেকে অনবরত গুলি চালিয়ে যেতে থাকে। পাক সৈন্যরা যৌথ বাহিনীর উপর আক্রমণ করতে থাকে।

 

সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত উভয় পক্ষে তুমূল যুদ্ধ চলে। যৌথ বাহিনীর আক্রমনে ঠিকতে না পেরে পাক সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় এবং মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীরা অগ্রসর হয়ে রাঙামাটি দখল করে নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.



ads
ads
আর্কাইভ