• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

মাটিরাঙ্গায় গৃহবধু খুন,স্বামী আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2016   Friday

বৃহস্পতিবার গভীর রাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার পশ্চিম কাজীপাড়া এলাকায় স্বামী কর্তৃক রিনা বেগম (৩৫) নামের গৃহবধু খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

 

জানা যায়, শুক্রবার ভোর রাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার পশ্চিম কাজীপাড়া এলাকায় স্বামী কর্তৃক রিনা বেগম (৩৫) নামের গৃহবধু খুনের ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে  ঘটনাস্থল নিহত গৃবধূর লাশ উদ্ধার ময়না তদন্তের খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ এ সময় ঘাতক স্বামী মো: জামাল উদ্দিন কে আটক করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটতে পারে।

 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাধ চলে আসছিল। প্রায় স্বামী জামাল উদ্দিন তার স্ত্রীকে মারধর করতো। এরই সূত্র ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা। নিহত রিনা বেগম মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম এলাকার মো: আব্দুর রহিমের বড় মেয়ে। ঘাতক স্বামী মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কাজীপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে জামাল উদ্দিন।

 

ঘটনার সত্যতা স্বীকার করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাত হোসেন টিটো‘র জানান, শুক্রবার সকাল ১০টার দিকে এসআই মজিবুর রহমান ও এএস আই রুবায়েত হোসেনসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও লাশ ময়না তদন্তের জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ