• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে কারামুক্ত পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2017   Saturday

কারামুক্ত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, শনিবার  খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়ায় অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সোনায়ন চাকমার সভাপতিত্বে বক্তব্যে রাখেন, ইউপিডিএফ এর সংগঠক মিঠুন চাকমা, সদ্য কারামুক্ত পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিপির সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক পলাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা।

 

অনুষ্ঠানে আন্দোলনের নিহতদের উদ্দেশ্য এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা, পিসিপি’র খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা, পিসিপি’র খাগড়াছড়ি মহিলা কলেজ শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে বিপুল চাকমাকে সংবর্ধনা জানান।

 

ইউপিডিএফ’র নেতা মিঠুন চাকমা বলেন, ৮৯-এ পিসিপি গঠনের পর থেকে এদেশের শাসকগোষ্ঠী পিসিপি’র নেতা কর্মীদের উপর নানা ধরনের অমানুষিক নির্যাতন, ধরপাকড়, হামলা-মামলা চালিয়ে আসছে। তারপরও পিসিপি তার আদর্শিক ধারা ধরে রেখে শাসক গোষ্ঠীর রক্ত চক্ষু উপেক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য, গেল বছর ২৩ অক্টোবর অসুস্থ মাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে পানছড়ি থানার সামনে থেকে পুলিশ বিপুল চাকমাকে আটক করে। গেল ১০ জানুয়ারি  তাকে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদরা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ