• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মুক্তির দাবীতে সুপার জ্যোতি চাকমা পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2017   Saturday

লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে সুপার জ্যোতি চাকমার পরিবার।

 

শনিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি মহাজন পাড়াস্থ একটি বে-সরকারী রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করে সুপার জ্যোতি চাকমার পরিবার। এ সময় সুপার জ্যোতি চাকমা স্ত্রী ননা চাকমা একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন মিথ্যা অস্ত্র নাটক সাজিয়ে তার স¦ামীকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীর কাছে কোন অস্ত্র ছিল না। তার স্বামীকে ফাসানোর জন্য এ নাটক সাজানো হয়েছে।

 

লিখিত বক্তব্য তিনি আরো বলেন গত ২০১৬ সালের ৩১ শে অক্টোবর লক্ষীছড়িতে কঠিন চীবর দানে আসার সময় বৌদ্ধ ভিক্ষুদের তল্লাশি করে আইন-শৃংখলা বাহিনীরা, কি কারনে বৌদ্ধ ভিক্ষুদের তল্লাশি করা হয়েছে এর প্রতিবাদ করেন সুপার জ্যোতি চাকমা। এর পর থেকে তিনি  আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠান বর্জন করে এলাকাবাসী যার দায়ভার পড়ে সুপার জ্যোতি চাকমার উপর। যার জন্য মিথ্যা নাটক সাজিয়ে তাকে ফাসানো হয়েছে বলে দাবী করেন সুপার জ্যোতি চাকমার স্ত্রী ননা চাকমা।

 

এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে সরকারের নিকট তার স্বামীর নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং সুপার জ্যোতি চাকমা মতো আর কোন ব্যাক্তিকে যাতে এ ধরনের হয়রানি শিকার হতে না হয় সে নিশ্চতা দাবী করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা,মহিলা ভাইস- চেয়ারম্যান বেবি রানী বসু, লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা, দুল্ল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা দয়া, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান চাকমা, সুপার জ্যোতি চাকমার বাবাসহ এলাকা গন্যামাণ্য ব্যাক্তিরা।

--হিলবিডি২৪/সম্পাদরা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ