• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে বন মামলায় ৬ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2017   Tuesday

রাঙামাটিতে তিনটি বন মামলায় ৬ আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামস্উদ্দিন খালেদের আদালত মামলা তিনটির রায় ঘোষণা করেন। তবে আসামিরা পলাতক। তাদের অনুপস্থিতিতে বিচারকার্য শেষে আদালতে মামলা তিনটির রায় ঘোষণা হয় বলে জানায়, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দায়িত্বশীল কর্তৃপক্ষ।


বন বিভাগটির এ তিনটি মামলা পরিচালনাকারী ও রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মুহম্মদ গোলাম কিবরিয়া জানান, রায়ে বন মামলা (নম্বর ৯২/২০১৩)’এর তিন আসামি মৃত তংখ্যিও থাই মারমার ছেলে অংসাথুই মারমা, সান্দু অং মারমার ছেলে হ্লাসি মং মারমা ও অংক্যথই মারমার ছেলে থোয়াই সানু মারমা- এদের প্রত্যেকের তিন বছরের সশ্রম এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল হয়েছে। এরা সবাই রাঙামাটির চন্দ্রঘোনার চিৎমরমের বাসিন্দা।


অপর বন মামলা (নম্বর ১৮/২০১৫)’এর রায়ে দুই আসামি রাঙামাটি সদরের সামসুল হকের ছেলে শাহীন ও রবিসন্ত চাকমার ছেলে সাধন চাকমা ওরফে বাবুর প্রত্যেকের তিন বছরসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের করে সশ্রম জেলদন্ড হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইন-১৯২৭’এর ২৬(এক) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দন্ডাদেশ দেন আদালত।


এছাড়া বন মামলা (নম্বর ৫/২০০৯)’এর রায়ে আসামি চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়ার পূর্ব কোদালার বাসিন্দা মীর আহম্মদের ছেলে মো. ইসমাইল হোসেনের ১ বছরসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ৪ মাসের সশ্রম কারাদন্ড হয়েছে। তার বিরুদ্ধে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-১৯৮৯’এর ৭ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দন্ডাদেশ দেন আদালত।


মামলা পরিচালনাকারী কর্মকর্তা মুহম্মদ গোলাম কিবরিয়া আরও জানান, আসামিরা পলাতক থাকায় তারা আত্মসমর্পণ বা পুলিশে গ্রেফতার হলে তাদের বিরুদ্ধে সাজার পরোয়ানা ইস্যু করবেন আদালত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

ads
ads
আর্কাইভ