• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্বের উপর তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2017   Tuesday

জেলার প্রত্যন্ত এলাকার গ্রামীণ সাধারণ বনের প্রতিনিধিদের জন্য “সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব”-এর উপর তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার জেলা সদরের জাবারাং টিআরটিসি-তে সম্পন্ন হয়েছে।

 

ইউএনডিপি-সিএইচটিডিএফ এর অর্থায়নে পরিচালিত ভিসিএফ (ভিলেজ কমন ফরেষ্ট) নেট প্রকল্পের আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতি কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন জেন্ডার কনসালটেন্ট টুকু তালুকদার। প্রশিক্ষণে ভিসিএফ (ভিলেজ কমন ফরেষ্ট) এলাকার হেডম্যান, কার্বারী, সুশিল সমাজের প্রতিনিধি ও নারী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৮৯ নং লক্ষীছড়ি মৌজার হেডম্যান জ্ঞানলাল তালুকদার বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যদি নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয় তাহলে সমাজে যে নারীরা সবক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে তা এই প্রশিক্ষণের মাধ্যমে উপলদ্ধি করতে পেরেছেন। বেতছড়ি খ্রীস্টান পাড়ার রেন্টি চাকমা বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে সার্বিকভাবে নারীর অবস্থান এবং ভিসিএফ সংরক্ষণে নারীর ভূমিকা সম্পর্কে তার সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তিনি তার এই অভিজ্ঞতা গ্রামের সাধারণ নারী-পুরুষ সবার সাথে আলোচনা করবেন ও বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করবেন।

 

উল্লেখ্য, তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিজ শতরূপা চাকমা।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা বলেন, শৈশবে একসময় দীঘিনালা উপজেলার কবাখালী মৌজায় একটি গ্রামীণ বন ছিল যা গ্রামবাসী নিজেরা সংরক্ষণ করত। কিন্তু নিজেদের অসচেতনতার কারনে সেগুলো আজ পরিচালনার অভাবে হারিয়ে গেছে। তিনি বলেন, গ্রামবাসীরা যদি নিজের উদ্যোগে বনগুলো সংরক্ষণ করতে চায় তাহলে পার্বত্য জেলা পরিষদ এতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন বলে তিনি আশ্বাস দেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ