• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাউখালীর বেতবুনিয়ায় আইডিএফ অফিসে আগুন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2015   Monday

রাঙামাটির কাাউখালীর বেতবুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ কার্যালয়সহ দশটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে পনের লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

রোববার দিবাগত রাত আড়াইটায় চায়েরী বাজার দক্ষিন পাড়া এলাকায় একাটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নৈশপ্রহরি শশী মারমা গা ঢাকা দিয়েছেন অভিযোগ উঠেছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে অফিসে থাকা দুই কর্মচারী চিৎকার শুনে আতংক ছড়িয়ে পড়ে। মহুর্তেই ছড়িয়ে পড়া আগুন নেভাতে চেষ্টা চালায় স্থানীয়রা। পরে আগুন নিয়ন্ত্রনে আসলেও ততোক্ষনে এনজিওটির ছয়টি কক্ষ ও বাড়ীর মালিকের চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

 

বাড়িটির মালিক মোঃ এনাম হোসেন পাটোয়ারী দাবী করেছেন কর্মকর্তাদের অপকর্মের প্রমাণ ধংস করতেই পরিকল্পিতভাবে অফিসের কাগজপত্রে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আইডিএফ কর্মকর্তা মাহাবুব ও নৈশপ্রহরি শশী মারমা মদ্যপান করে হৈহল্লা করায় ফোনে এমন খবর শুনার পর শনিবার রাত সাড়ে দশটার দিকে তিনি শশুরবাড়ি থেকে ছুটে আসেন। সেখান থকে রাত ১২টার দিকে ছুটে এসে পরিস্থিতি শান্ত করে তিনি আবার শ্বশুরবাড়ী চলে যান। এর পরই রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

 

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আইডিএফ এর শাখা ব্যবস্থাপক আনন্দ প্রিয় বড়ুয়া। তাঁর দাবী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তাদের পুরো অফিসসহ শতকরা ৯৯ ভাগ কাগজ পত্র, কম্পিউটার, সোলার ও ফার্নিচার সমূহ পুড়ে  গিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

 

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এস চৌধুরী, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান সামশুদ্দৌহা চৌধুরী ও আইডিএফ  চট্টগ্রাম ডেপুটি কো-অর্ডিনেটর সুদর্শন বড়ুয়া ও আব্দুল আজিজ, রাঙামাটি এরিয়া ম্যানেজার মোরশেদুল আলম চৌধুরী।

--হিলবিডিপ২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ