• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কক্সবাজার থেকে নিখোঁজ ৪ কিশোরকে রাঙামাটি থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2018   Monday

কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়া চার কিশোরকে রাঙামাটি শহরের রির্জাভ বাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাঙামাটি শহরের হোটেল রাজুর একটি কক্ষ থেকে চার কিশোরকে উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়া চার কিশোরকে সোমবার দুপুর দেড়টার দিকে  রাঙামাটি শহরের রির্জাভ বাজারের হোটেল রাজুর হোটেল থেকে উদ্ধার করেছে  পুলিশ। তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারকৃত চার কিশোর ছাত্র হলো কক্সবাজার-সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মাওলানা জহির আহমদের পুত্র সাইয়েদ নকীব, অষ্টম শ্রণির ছাত্র ও বাজারঘাটা এলাকার এডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন, অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ও বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও তার খালাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম।

 

আবাসিক হোটেল রাজু’র ম্যানেজার জানিয়েছেন, উক্ত চার কিশোর রোববার রাতে তাদের হোটেলে আসে এবং দুদিনের ১২শ টাকা পরিশোধ করে ৪০২ নাম্বার রুমটি বুকিং নেয়। তিনি জানান, তারা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসেছে জানিয়ে দু’দিন অবস্থানের কথা রেজিষ্ট্রি খাতায় এন্ট্রি করে।

 

এদিকের উদ্ধার হওয়া চার কিশোর জানিয়েছে,তারা বিদ্যালয়ে যাবে জানিয়ে বাসা থেকে বের হয়। পূর্ব পরিকল্পনানুসারে রোববার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে রাঙ্গামাটিতে আসে সন্ধ্যায়। বাস স্টেশন এলাকায়ই অবস্থিত হোটেল রাজুতে তারা রুম নেয়। মূলতঃ তারা চার বন্ধু মিলে রাঙ্গামাটিতে ঘুরতে এসেছে, অন্যকেউ তাদের সাথে আসেনি বলেও জানিয়েছে তারা।

 

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া জানান, থানা পুলিশের একটি দল ৪ ছাত্রকে হোটেলের ৪০২ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে। তারা সম্পূর্ণ সুস্থাবস্থায় রয়েছে। তাদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ