• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে প্রধান শিক্ষক বদলির আদেশ বাতিলের দাবীতে র‌্যালী ও মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2015   Wednesday

খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত চাকমার বদলি আদেশ বাতিলের দাবীতে  বুধবার র‌্যালী, মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রী-অভিভাবকরা।

 

শহরের কোর্ট বিল্ডিং এলাকায় প্রেস ক্লাব সামনে খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবক ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকারা অংশ গ্রহন করে । মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত চাকমার বদলি আদেশ বাতিল করার আবেদনটি প্রদান করা হয় ।

 

স্বারকলিপিটিতে স্বাক্ষরদাতারা হলেন অভিভাবক এড.সমারী চাকমা, রুপন চাকমা, জিমি চাকমা, ছাত্রী রিমা চাকমা, ৬ষ্ঠ শ্রেনীর জরিনা আক্তার, সানজুমান, আবেদা, তিষা চাকমা, ভাগ্যশ্রী চাকমা, রুনা আক্তার, ৭ম শ্রেনীর মধ্যে তসলিমা আক্তার, কুলসুমা আক্তার প্রমূখ ।

 

জানা যায়, সুশান্ত চাকমা’র দীর্ঘ দিন যাবত এলাকার বিদ্যালয়ে শিক্ষকতা করার ফলে অনেকের কাছে আস্থা অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তিনি প্রায় সময়ই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যালয়ের সকল প্রকার কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলমান এসএসসি পরীক্ষায়ও প্রধান শিক্ষক কর্মস্থলে উপস্থিত না থাকার কারনে তিনি খাগড়াছড়ি-২কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন। তার চাকুরীর অবসর গ্রহনোত্তর ছুটি অর্থাৎ পিআরএল আগামী বছর শুরু হবে । তাতে এই বৃদ্ধ বয়সে নিজ এলাকা থেকে অন্য জেলাধীন বিদ্যালয়ে বদলী করাটা সকল দৃষ্টিতে অত্যন্ত অমানবিক বলে মনে হয় ।

 

অভিভাবক এ্যাডভোকেট সমারী চাকমা জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত চাকমাকে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা সরকারী উচ্চ বিদ্যালয়ে বদলী করা হয়েছে। সুশান্ত স্যারকে বদলী করা হলে আমরা একজন দক্ষ প্রিয় শিক্ষককে হারাবো । সৃশান্ত স্যারের বদলীর আদেশ বাতিল করে তাকে আমাদের প্রিয় বিদ্যালয় খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনারায় বহাল রাখার জন্য জোর দাবী করেন ।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ