• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্তি কোন সিদ্ধান্ত হয়নি --উষাতন তালুকদার এমপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2015   Thursday

রাঙামাটিতে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার কথা উঠলেও এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছেন। তিনি রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত: স্থগিত রেখে উক্ত মেডিকেল কলেজে ভর্তি-হওয়া ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বন্টন করে দেয়ার জন্য দাবি জানান।

 

বৃহস্পতিবার রাঙামাটির ২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা বলা হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৮ মার্চ রাঙামাটি মেডিকেল কলেজ সংক্রান্ত অনুষ্ঠিত এক সভার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে “শীঘ্রই রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।” প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে “রাঙামাটি মেডিকেল কলেজ এর পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।” কিন্তু প্রকৃত পক্ষে  বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার কথা উঠলেও এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। তিনি রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত: স্থগিত রেখে উক্ত মেডিকেল কলেজে ভর্তি-হওয়া ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বন্টন করে দেয়ার জন্য দাবি জানিয়েছেন।

 

প্রেস  বার্তায় আরও বলা হয়, গত ১৭ ও ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় যেভাবে মতামত তুলে ধরেছি ১৮ মার্চ-এর  সভায়ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত রাখার মতামত তুলে ধরেছি। রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত রাখার দাবি কেবল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের বিষয় নয়। এটা বিভিন্ন স্তরের পার্বত্যবাসীর দাবি এবং এটা পার্বত্য চট্টগ্রামের আপামর জনগণের ইস্যুতে পরিণত হয়েছে। তাই মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বিভিন্ন স্তরের জনগণের সাথে আলোচনা করার প্রয়োজন রয়েছে, যা সময় সাপেক্ষ বিষয় বলে আমি উল্লেখ করেছি। তাই মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। উক্ত মতামতের সাথে উক্ত সভায় উপস্থিত অনেকে সহমত পোষণ করেন। কিন্তু তা সত্ত্বেও সভার শেষের দিকে স্বাস্থ্যমন্ত্রী রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার একক নির্দেশ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ