• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2019   Thursday

কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগাম এবং অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে ইনস্ট্রাকটর আব্দুল আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান বিমল কান্তি চৌধুরী, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সিরাজুল হক, নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান পলাশ কান্তি বড়ুয়া, নির্মাণ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন। 

 

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ হতে বক্তব্য রাখেন  মো: শরীফুল্ল্যাহ, রুস্তম আলী এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন সাকিব আল হাসান ও প্রিয়া আক্তার।

 

সমাবেশে কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন এবং সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ বিএসপিআই`র সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শোকের মাস উপলক্ষে ১ মিনিট নিরবতা পালন করাসহ ফুল দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।

 

ওরিয়েন্টশন প্রোগামে বক্তারা বলেন, বাংলাদেশে কারিগরী শিক্ষায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়েছে অনেকদূর। বর্তমান প্রনমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এদেশের ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে অবদান রাখছেন। তাই নবীন শিক্ষার্থীদেরকে প্রকৃত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ