• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

হিল উইমেন্স ফেডারেশনের বরকলে শাখা সম্মেলন সম্পন্ন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2015   Friday

পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসুন, এ শ্লোগানের মধ্যে দিয়ে রাঙামাটির বরকল উপজেলা হিল উইমেন্স ফেডারেশনের ৪র্থতম শাখা সম্মেলন  শুক্রবার সম্পন্ন হয়েছে।

 

মাষ্টার পাড়া এলাকার মাঠে  রিনা চাকমার সভাপতিত্বে ও থানা পিসিপির সাধারণ সম্পাদক পুলিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অথিতি ছিলেন জনসংহতি সমিতির বরকল থানা কমিটির সভাপতি উৎপল চাকমা। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা জেএসএস থানা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সমর বিকাশ চাকমা সহ সাধারণ সম্পাদক পুলিন চাকমা হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমিতা চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সদস্য স¤্রাটসুর চাকমা হিল উইমেন্স ফেডারেশনের ষ্টাফ সদস্য আশিকা চাকমা ও পিসিপির থানা শাখার সাংগঠনিক সম্পাদক লক্ষীমন চাকমা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ নারী অধিকার প্রতিষ্ঠা ও পার্বত্যঞ্চলের নারীদের উপর সহিংসতা রোধে সরকারের প্রতি আহবান জানান।

 

 আলোচনা সভা শেষে সুপ্রীতি চাকমাকে সভাপতি রিনা চাকমাকে সম্পাদক ও গনিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক ও সাধনা চাকমাকে অর্থ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নব গঠিত বরকল হিল উইমেন্স ফেডারেশন কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রিমিতা চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ