• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

রাঙামাটিতে যুবলীগ সভাপতি হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2020   Monday

সোমবার রাঙামাটিতে যুবলীগ নেতা নাসির হত্যাচেষ্টা মামলায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সদস্য মীর শাকিল কে গ্রেফতার করেছে পুলিশ।

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল ইসলাম রনি জানান, সোমবার শহরের তবলছড়ি বাজার থেকে মীর শাকিল কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মামলার অন্যান্য আসামীদেরও ধরার জন্য  পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

রাঙামাটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জানান, রাঙামাটি জেলা ছাত্রলীগ-যুবলীগের কয়েজন জন নেতার বিরুদ্ধে ৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা নাসির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার বিষয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন ও যুগ্ন সম্পাদক আব্দুল মতিন কে বিষয়টি সমাধান ও যাচাই-বাছাই করার জন্য দায়িত্ব দিয়েছেন। তারই ধারাবাকিতায় গেল ৭ফেব্রুয়ারী একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন ও যুগ্ন সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে পুরোপুরি সমাধানের পথ সুগম না হওয়ায় ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় বৈঠক করার কথা ছিলো কিন্তু তার আগেই একটি কুচক্রী মহল ও দলের বিরুদ্ধের অপশক্তি যারা দলের মধ্যে বিভক্তি চায়, তাদের বুদ্ধি ও পরামর্শে নাসিরের মা ও স্ত্রীসহ স্বজনরা মিলে মানববন্ধন কর্মর্সূচি পালন করায় বিষয়টি নিয়ে পুনরায় বৈঠক করা আর সম্ভব হয়নি।

 

তিনি বলেন, এটা সম্পূর্ণ যুবলীগের অভ্যন্তরীণ বিষয় কিন্তু এখানে কেনো ছাত্রলীগ নেতৃবৃন্দদের জড়ানো হয়েছে এ বিষয়ে তিনি বোধগম্য নয়। তিনি মনে করেন ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ছাত্রলীগের ঐক্য নষ্ট করার জন্য এটি একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। তিনি এ ঘটনায় ছাত্রলীগের নেতাদের জড়িয়ে মামলা করা এবং মামলায় ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানান।

 

উল্লেখ্য, গেল ২৭ জানুয়ারি রাঙামাটি শহরের রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে ডেকে নিয়ে যুবলীগ নেতা নাসিরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। নাসিরকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে উন্নয়ন চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। পরে গেল ৩০ জানুয়ারি কোতয়ালি থানায় নাসিরের স্ত্রী সালেহা আক্তারের তার স্বামীকে ‘হত্যাচেষ্টা’ মামলা করেন। এই মামলায় জেলা যুবলীগ ও ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে আসামী করেন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ