• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

বাঘাইছড়িতে ডিওয়াইএফের নেতাকে আটক ও মহালছড়িতে সম্মেলনে বাধা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2015   Friday

 

রাঙামাটির বাঘাইছড়ি করেঙ্গাতলী বাজারে  গণতান্ত্রিক যুব ফোরামের(ডিওয়াইএফ) বাঘাইছড়ি উপজেলা শাখা কমিটির সভাপতি অঙ্গদ চাকমাকে আটক এবং মহালছড়িতে  শাখার সম্মেলনের মঞ্চ ভেঙ্গে দিয়ে সম্মেলন ভ-ুল করে দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।

 

শুক্রবার গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রিপন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে বাঘাইছড়ির করেঙ্গাতলী বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে আইন-শৃংখলা বাহিনীর চেকপোস্টে অঙ্গদ চাকমাকে আটক করা হয়। অপর এক ঘটনায় একই দিন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ডিওয়াইএফ-এর উপজেলা শাখার সম্মেলনের মঞ্চ ভেঙে দেয়া হয় ও নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চালানো হয়। ফলে শুক্রবার অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলন ভূন্ডল হয়ে যায়।

 

প্রেস বার্তায় উক্ত ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ আখ্যায়িত করে বলেন, ‘বর্তমান সরকার একটি বিশেষ মহলের কাছে পার্বত্য চট্টগ্রামকে তুলে দিয়েছে, এরাই এখন এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নিরীহ পাহাড়িদের ধরপাকড়, ভীতি প্রদর্শন, গ্রেফতার, নির্যাতন ইত্যাদি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

 

প্রেস বার্তায় অবিলম্বে গ্রেফতারকৃত অঙ্গদ চাকমাকে নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার, সভা-সমাবেশে হামলা বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ