• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2015   Sunday
সংবাদ সন্মেলনে গণতান্ত্রিক যুবফোরামের নেতৃবৃন্দ।

সংবাদ সন্মেলনে গণতান্ত্রিক যুবফোরামের নেতৃবৃন্দ।

গণতান্ত্রিক যুব ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আসন্ন বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিঝু) উপলক্ষে খাগড়াছড়ি শহর পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচীতে আইন-শৃংখলা বাহিনী বাধা দেয়ার প্রতিবাদে রোববার সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।

 

গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলার আহ্বায়ক কমিটি সদস্য সচিব রিপন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ির সদরের স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ে  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, জেলা শাখার সদস্য সচিব রিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা প্রমুখ।

 

প্রেস বার্তায় অভিযোগ করা হয়, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি সম্পর্কে আগে থেকে প্রশাসনকে লিখিতভাবে অবগত করা হলেও আইন-শৃংখলা বাহিনী বাধা দিয়ে পূর্ব নির্ধারিত খাগড়াছড়ি শহর পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি ভ-ুল করে দিয়েছে। যেখানে অন্যান্য দেশে শহর ও রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ছাত্র-যুবকদের উদ্বুদ্ধ করা হয়, সেখানে শহর পরিচ্ছন্ন করার মতো একটি জনকল্যাণমূলক কর্মসূচিতে সেনা-পুলিশ কেন বাধা প্রদান করেছে তা বোধগম্য নয়।

 

প্রেস বার্তায় আরও বলা হয়, পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য খাগড়াছড়ি জেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান কিরণ মারমাকে আহ্বান জানালে তিনি কর্মসূচি উদ্বোধন করার জন্য উপস্থিত হন। উদ্বোধন ঘোষণার জন্য তিনি হ্যান্ড মাইকে কথা বলতে শুরু করলে  আইন-শৃংখরা বাহিনীর একটি দল কিরণ মারমার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তাকে অপদস্ত ও কর্মসূচীর ব্যানারও কেড়ে নেয়া হয়।

 

প্রেস বার্তায়, মত প্রকাশের স্বাধীনতাসহ সভা সমাবেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক সভা-সমাবেশ এবং সামাজিক ও জনকল্যানমূলক কাজে সেনাবাহিনীর হস্তক্ষেপ বন্ধ করা, অবিলম্বে আটক পিসিপি’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরমের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অঙ্গদ চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করা, অন্যায় ধরপাকড়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও যত্রতত্র ঘরবাড়ি তল্লাশি বন্ধ করা এবং দীঘিনালা ভুমি রক্ষা কমিটির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচীতে হামলার সাথে জড়িতদের বিচার, আটককৃতদের নিঃশর্ত মুক্তিদানসহ উচ্ছেদ হওয়া ভারত প্রত্যাগত ২১ পরিবারকে নিজ নিজ জায়গায় পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ