• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

জুরাছড়ির কুশিনারা বন কুটিরে কঠিন চীবর দান সম্পন্ন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2020   Friday

বৈশ্বিক করোনা ভাইরাস থেকে মুক্তি, দেশব্যাপী শান্তি ও মঙ্গল কমানায় মধ্যে দিয়ে জুরাছড়ি কুশিনারা বন কুটিরে দুই দিনব্যাপী  অনুষ্ঠিত কঠিন চীবর দান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

 

জুরাছড়ি কুশিনারা বন কুটির প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন সংর্ঘছার মহাস্থবির, ও ে উত্তর পাল ভিক্ষু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন চাকমা। এ সময় উপস্থিত ছিলেন বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, স্থানীয় কার্ব্বারী ধনবান চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ননাবী চাকমা, ওয়ার্ড সদস্য সুমন চাকমা ও চিচি মুনি চাকমা, উপজেলা ছাত্র লীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কঠিন চীবর দানের পাশাপাশি ধর্মীয় রীতিতে পঞ্চশীল গ্রহন, অষ্টপরিষ্কার দানসহ নানা দানের কাজ সম্পন্ন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সংর্ঘছার মহাস্থবির, জ্যেষ্ঠ বৌদ্ধ সাধক উত্তর পাল ভিক্ষু পূণ্যার্থী নারী-পুরুষের উদেশে ধর্মীয় দেশনা (উপদেশ বানী) দেন। পরে সন্ধ্যায় অর্ধশতাধীক ফানুস উড়ানো হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার বিশেষ প্রতিনিধি বনযোগীছড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কান্তি চাকমা বলেন, বুদ্ধের অহিংসা নীতিতে চললে ভেদাভেদ, অশান্তি থাকবেনা। তিনি আরো বলেন, বিহার উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে সকল প্রকার সহযোগীতার ইঙ্গিত করেন তিনি। 

 

অনুষ্ঠানে  পরিষদ উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বিশে^র চলমান ভয়াবহ করোনা ভাইরাস থেকে নিজে ও পরিবার সমাজকে রক্ষার জন্য সচেতনতার বিকল্প নেই। সুতরাং ঘরের বাইরে গেলেই মাস্ক ব্যবহার করতে হবে। তার পাশাপাশি বুদ্ধের অহিংসা নীতি প্রতিটি মানুষের মনে উজ্জিবীত করে এলাকায় সমাজে শান্তি ও সুখ প্রতিষ্ঠা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ