• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

২৯ জুলাই রাঙামাটিতে হাট বাজার বর্জন কর্মসূচীর প্রতিবাদ ও নিন্দা দুই সংগঠনের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2015   Monday

পার্বত্য চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ  ঘোষনার দাবীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকা ২৯ জুলাই রাঙামাটি  জেলায় সকল হাট-বাজার বর্জন কর্মসূচির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী  ছাত্র পরিষদ।

সোমবার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. আতিকুর ইসলামের স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়, খন পার্বত্য চট্টগ্রামে পূর্বের তুলনায় অনেক বেশী স্থিতিশীল ও শান্ত পরিবেশ বিরাজ করছে এবং সরকার পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নিচ্ছে ঠিক সে সময় পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং অশান্ত করার হীন চক্রান্তে জনসংহতি সমিতি ২৯ জুলাই রাঙামাটি জেলায় হাটবাজার বর্জন কর্মসূচী প্রদান করেছে।  এ কর্মসূচি জনসংহতি সমিতি সরকার ও পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যেখানে সরকার চ্যালেঞ্জের মুখে রাঙামাটি মেডিকেল কলেজ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সেখানে জনসংহতি সমিতির এহেন কর্মসূচী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল ও পাহাড়ি বাঙালির মাঝে অবিশ্বাস, দাঙ্গা-হাঙ্গামা লাগানোর উস্কানি দিচ্ছে বলেপ্রেস বার্তায় অভিযোগ করা হয়েছে। 

প্রেস বার্তায় জনসংহতি সমিতির চক্রান্তমূলক কর্মসূচীকে বয়কট করে তাদের চক্রান্তকে নস্যাত করার জন্য পার্বত্য চট্টগ্রামের আপামর সাধারণ জনগনকে আহবান জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ