• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015   Thursday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযােগে পুলিশ ফজলুর রহমান(২৬) নামের এক জনকে আটক করেছে। সে ৫নং উল্টাছড়ি ইউপির রসুলপুর গ্রামের মোঃ সহিদ খানের ছেলে। সে ভাড়ায় চালিত  একজন মোটরসাইকেল চালক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পানছড়ি উপজেলা ৫নং উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া গ্রামের এক কিশোরীর সাথে রসুলপুর গ্রামের ফজলু ছদ্মনাম লিটন ব্যবহার করে বিগত ৫/৬ মাস ধরে প্রেম নিবেদন করে আসছিল। কিশোরীর মাবাবা জঙ্গলে লাকড়ি কাটার জন্য বের হওয়ার সুযোগে তাদের প্রেমালাপ চলত। এরই মাঝে ফজলু জানতে পারে কিশোরীর বাবার পালিত দুটি গরু বিক্রি করেছে। টাকার লোভে কথিত প্রেমিক ফজলু বিয়ের প্রলোভন দেখিয়ে মঙ্গলবার রাতে কিশোরীকে গরু বিক্রির টাকা ও জন্মনিবন্ধন কার্ড নিয়ে বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে বলে। এক পর্যায়ে রাত সাড়ে ৯ টার দিকে কিশোরীর মাবাবা পার্শ্ববর্তী বাসায় বেড়াতে যাওয়ার সুযোগে ঘরে রক্ষিত ৮০ হাজার টাকা ও জন্মনিবন্ধন কার্ড নিয়ে কিশোরীটি ফজলুর সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। কিস্তু ফজলু রাতের অন্ধকারে মোটরসাইকেলযোগে কিশোরীকে বটতলা টিলা নামক স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ভোর ৪টার দিকে ফজলু মোটর সাইকেল দিয়ে পানছড়ি বাজার এলাকায়  কিশোরীকে রেখে ৮০ হাজার টাকা ও ৫ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়। 

পরে কিশোরীটি থানায় গিয়ে থানায় বিস্তারিত জানায়। তবে ফজলু ছদ্মনাম হিসেবে লিটন নাম ব্যবহার করায় পুলিশ তাকে আটক করতে বিপাকে পড়ে যায়। অবশেষে বিকালে পানছড়ি বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে ফজলু বাজারে গেলে কিশোরী তাকে সনাক্ত করে এবং ওৎপেতে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে কিশোরীরা মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। (পানছড়ি থানার মামলা নং-০২, তারিখ ২৬/৮/২০১৫ ইং।)।

পানছড়ি থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল জব্বার জানান, গ্রেফতারকৃত ফজলু মৌখিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কথিত প্রেমিকের স্ত্রী-সন্তান রয়েছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ