• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে আরাকান আর্মি এক সদস্যকে আটকের পর আরও দুই সহযোগীকে আটক

স্টাফ রিপোর্টার/রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2015   Friday
রাজস্থলীতে ডা. রান নিন সোয়ের সুরম্য দ্বিতল পাকা বাড়ী।

রাজস্থলীতে ডা. রান নিন সোয়ের সুরম্য দ্বিতল পাকা বাড়ী।

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি সদস্যকে আটকের পর  শুক্রবার বিকালে ৪টার দিকে সেনা বাহিনীর সদস্যরা আরও দুই সহযোগীকে আটক করেছে। এরা হলেন নেদারল্যান্ড প্রবাসী ডা. রান নিন সোয়ের বাড়ীর বর্তমান কেয়ারটেকার মংসোয়াং মারমা(৪২) ও  সাবেক কেয়ারটেকার চসুই অং মারমা(৩৯)।

এদিকে, আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে শুক্রবার রাঙামাটি জেলা জজ আদালতে তোলার পর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায় শুক্রবার বিকালে সেনা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেদারল্যান্ড প্রবাসী ডা. রান নিন সোয়ের বাড়ীর বর্তমান কেয়ারটেকার মংসোয়াং মারমাকে ২ নং গাইন্দা ইউপির পাইথুই পাড়া থেকে আটক করে। অপরদিকে একই সময়ে বাড়ীর সাবেক কেয়ারটেকার চসুই অং মারমাকে উপজেলার মব্বই পাড়া পূর্নবাসন কেন্দ্র  এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

অপরদিকে,রাজস্থলী থানায় বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের মামলা দায়ের পর শুক্রবার আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে রাঙামাটি জেলা জজ আদালতে তোলা হয়। এতে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া ডা. রান নিন সোয়ে নামের নেদারল্যান্ড প্রবাসীর বাড়ীটি যৌথ বাহিনীর সদস্যরা সিলগালা করে দিয়েছেন। বর্তমানে বাড়ীর আশপাশে যৌথ বাহিনীর টহল জোরদার করেছে।

রাজজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ উল্লাহ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেনা বাহিনীর সদস্যরা বাড়ীর বর্তমান ও সাবেক দুই কেয়ারটেকারকে আটক করেছেন। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি আরও জানান,বুধবার রাতে আটক ব্যক্তিকে শুক্রবার জেলা আদালতে তোলার পর আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য,বুধবার রাতে রাজস্থলী উপজেলার নয়া পাড়ায় কলেজ রোডস্থ এলাকায় বুধবার রাতে ডা. রান নিন সোয়ে নামের এক নেদারল্যান্ড প্রবাসীর বিলাস বহুল দিদ্বতল বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অংওয়েন রাখাইন (২০) নামের মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির এক সহযোগীকে আটক করে। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা আরাকান আর্মির ৩সেট ইউনিফম. আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, ৩টি লেফটপ, দুটি ঘোড়া, দুটি ডিজিটাল ক্যামরা, ১টি হ্যান্ডিক্যামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ