• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

জেল হত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে আওয়ামীলীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2015   Tuesday

জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্যে  রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, হাজী মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহিদুল আলম স্বপন, জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন প্রমূখ।

এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতিকে চিরতরে নেতৃত্বশূন্য করতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানার ভেতরে নির্মমভাবে হত্যা করেছিল।

তিনি আরও বলেন, হত্যাকারীরা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে  হত্যার পর থেমে থাকেনি।  এরপর তারা দেশের বুদ্ধিজীবি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তিকে ধংস করার প্রতিযোগীতায় নামে, হত্যা করা হয় বাংলাদেশের মেধাবী অনেককে। বাংলাদেশের গৌরবের ইতিহাসকে বিকৃত করা হয়। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যার পর স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে সারা দেশে যে হত্যার রাজনীতি শুরু করা হয়েছিল, সে ষড়যন্ত্র এখনো অব্যাহত  রয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাধীনতা বিরোধীচক্ররা বিএনপি-জামাতের নেতৃত্বে আবারো ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে এখন আবারো দেশে গুপ্ত হত্যা করা হচ্ছে দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে তিনি নেতা-কর্মীদের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ