• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

অপহরণের ১১দিন পর গুইমারা থেকে শিকলে বাধা অবস্থায় এক শিশু উদ্ধার: আটক ৬

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2016   Saturday

চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহরনের ১১দিন পর খাগড়াছড়ির গুইমারা থেকে শনিবার শোয়েব আক্তার আপন (১১) নামের এক শিশুকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ নূর উদ্দিন নামের এক অপহরণকারীকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যমতে আরও ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ জানায়, হাটহাজারী পাবর্তী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপন তার অভিভাবকদের সাথে উপজেলা পরিষদ সংলগ্ন জেসমিন ভবনে ভাড়া বাসায় থাকতো। গত ১৩ জানুয়ারী সন্ধ্যায় একদল মুখোশদারী দূর্বৃত্ত পরিবারের লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এসময় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। অনেক খুজাখোজির পরও শিশুটির কোন সন্ধান পায়নি।

 

পরে তার মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। অপহৃত স্কুল ছাত্র আপনকে উদ্ধার করতে গত ১৪ জানুয়ারী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলা পরিষদ সংলগ্ন চট্টগ্রাম-রাউজান মহাসড়কে মানববন্ধন করা হয়।


এদিকে, মামলার পর পুলিশ অপহৃত’কে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে ১১ দিন পর আপনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় ৬জনকে আটক করে পুলিশ। তারা হলেন, মোঃ নুর উদ্দীন, অপু দাশ, শিবলব, মোঃ ওসমান, মোঃ সোহেল রানা। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে।


এদিকে শিশু আপনের উদ্ধারের স্থান গুইমারা উপজেলার আমতলী পাড়ার বাসিন্দা মোঃ আলীর পরিবার জানান, মোঃ আলী একজন কবিরাজ। তার কাছে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসার জন্য আসে। গত ৭ থেকে ৮ দিন আগে আপনের মামা পরিচয় দিয়ে দুই ব্যক্তি তার বাসায় চিকিসার জন্য নিয়ে আসে।


তিনি আরও জানান, আপন’কে মানসিক রোগী উল্লেখ করে তার চিকিৎসার কথা বলা হয়। গত ক`দিন সে চিকিৎসাধীন ছিল। তবে তারা শিশুটি হাত-পা বাঁধে রাখার কথাও স্বীকার করেছেন।


আপনের মা জেসমিন আকতার জানান,আপনকে ফিরে পেয়ে আল্লার কাছে আমি শোকুরিয়া আদায় করছি। তিনি বলেন আমার মত আর কোন মা যেন সন্তান হারার দুঃখ না পায়।

 

হাটহাজারী মডেল থানার ওসি ইসমাইল বলেন, স্কুল ছাত্র মো: সোয়েব আকতার আপনকে পুলিশের একটি টিম টানা ১১দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ